স্টাফ রিপোর্টার: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে থেকে আলি আর রেজা দীপ নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর তিনটার দিকে সে নিখোঁজ হয়। দীপ নগরীর বৈদ্যপাড়া এলাকার জাফর আস সাদিক মিল্টনের ছেলে। মিল্টন জানান, দুপুর ২টার দিকে দীপ একা বিএম কলেজের ১ম গেটের অপজিটে তালভিটা প্রথম গলির কাশেম মহলে নানা বাড়ি যায়। এরপর দুপুর ৩টার দিকে পুনরায় বৈদ্যপাড়াস্থ বাসায় আসার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ রয়েছে ১০ বছরের শিশু দীপ। আত্মীয় স্বজন এবং বিভিন্ন এলাকায় খোঁজ করেও এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা) তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন মিল্টন। এদিকে নিখোঁজের ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ দীপের সন্ধান পাওয়া গেলে ০১৭১১৪৫৬৭২১ ও ০১৭০০৮১১৯৩৩ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন স্বজনরা।