বরিশাল ব্যুরো
সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কার এর ৩০ প্রতিস্ঠা বার্ষিকী কেক কেটে উদ্বোধন করেন প্রবীন সাংবাদিক ও আবিস্কার উপদেষ্টা এস এম ইকবাল। আবিস্কার চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মোঃ শোয়েব ফারুক, এডাব বরিশালের সভাপতি কাজী জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে স্মৃতিচারন করেন আবিস্কার সদস্য ও বরিশাল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লতিফা আক্তার ঝর্না, আবিস্কার ভাইস চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান, সদস্য মোঃ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুর রহমান, শফিকুল ইসলাম খোকন, দপদপিয়া কলেজের অধ্যাপক তাহেরুজ্জামান সেলিম শরীফ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, এ কে আজাদ শামিম, আবিস্কার ট্রেজারার মোসলেহ উদ্দিন খান নোবেল, এন জি ও কর্মকর্তা গাজী শামসুজ্জামান আজম, এ কে এম মনিরুজ্জামান খোকন।
আগামী মার্চ মাসে করোনা পরিস্হিতি স্বাভাবিক হলে বড়ো পরিসরে একটি মিলন মেলা এবং আবিস্কার পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় গরিব মানুষদের মধ্যে করোনা প্রতিরোধে কাপড়ের মাস্ক ও শীত বস্ত্র বিতরন করা হয়। ##