• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের সাবেক ছাত্র শিবির নেতা সরকারের গুরুত্বপূর্ণ পদে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২০, ১৫:০৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জের সাবেক ছাত্র শিবির নেতা সরকারের গুরুত্বপূর্ণ পদে

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জের সাবেক ছাত্র শিবির নেতা সরকারের গুরুত্বপূর্ণ পদে এখন আসীন রয়েছে। এনিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সুত্র জানা, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউবনিয়নের গুড়িয়া গ্রামের.. পুত্র মোঃ রফিকুল ইসলাম। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
মোঃ রফিকুল ইসলাম পটুয়াখালী কৃষি কলেজ (বর্তমান পঃ বিঃ প্রঃ বিঃ) শাখার ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। এমনকি তিনি চাকুরীর সুবাদে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জোট সরকারের সাবেক মন্ত্রী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সাবেক এপিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিবিরের সাবেক নেতা মোঃ রফিকুল ইসলাম স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগ সরকার ক্ষমতায়,থাকাবস্থায়ও এখনও সরকারের গুরুত্বপূর্ণ পদে চাকুরিতে বহাল রয়েছেন। তিনি বর্তমানে রাজবাড়ী জেলা পরিষদের সচিব হিসেবে কর্মরত রয়েছেন। আর এতে জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভের। এ প্রতিনিধির সাথে আলাপকালে একাধিক মুক্তিযোদ্ধা বলেন, একজন চিহৃিত শিবির নেতা ও যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত বদর প্রধান নিজামির এপিএস কিভাবে এখনও সরকারি গুরুত্বপূর্ণ পদে থেকে চাকুরি করে বেতন-ভাতাদিসহ সকল রাষ্ট্রীয় সুবিধাদি ভোগ করছেন। এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।