• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে চাকুরিজীবি ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের আহবায়ক কমিটি তৃণমূলের নেতা-কর্মীদের প্রত্যখ্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২০, ০৬:৪৯ পূর্বাহ্ণ
দুমকিতে চাকুরিজীবি ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের আহবায়ক কমিটি  তৃণমূলের নেতা-কর্মীদের প্রত্যখ্যান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ চাকুরিজীবি-বিবাহিত ও অছাত্র নেতৃত্বের কমিটি প্রত্যখ্যান করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী তৃণমূলের নেতা-কর্মীরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সরকারি জনতা কলেজ শাখার শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে মো: সাইফুর রহমান রিয়াজ লিখিত বক্তব্যে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের অসাংগঠনিক নেতৃত্বের আহবায়ক কমিটি প্রত্যখ্যান করে অবিলম্বে তা বাতিল করত: পরীক্ষিত যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে পুন:কমিটি গঠনের আহবান জানিয়েছেন। লিখিত বক্তব্যে রিয়াজ আরো বলেন, মোটা অংকের টাকার বিনিময়ে গঠিত অসাংগঠনিক নেতৃত্বে কমিটি তৃণমূলের নেতা-কর্মীরা মেনে নেবে না বরং রাজপথে তাদের প্রতিহত করা হবে। এ বিষয়ে জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাতে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি মো: শফিউল বাশার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মো:আল হেলাল নয়ন’র যৌথ স্বাক্ষরে মো: গোলাম সরোয়ার আহবায়ক ও সুমন শরীফকে সদস্য সচিব করে ২১ সদস্যের দুমকি উপজেলা কমিটি ঘোষনা করে। যেখানে মো: গোলাম সরোয়ার আহবায়ক হলেন একটি মাদ্রাসায় কর্মরত ও সদস্য সচিব সুমন শরীফ হলেন বিবাহিত। তাই তৃণমূলের নেতা-কর্মীরা এই আহবায়ক কমিটি প্রত্যখ্যান করেছেন।
এছারাও কমিটি ঘোষনার পর পরই বিতর্কিতদের নেতৃত্ব দেয়ায় এর তীব্র নিন্দ ও প্রতিবাদের ঝড় ওঠে।