• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থী হারুন খানের নেতৃত্বে আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২০, ১০:৩২ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থী হারুন খানের নেতৃত্বে আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত-৩

ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থী হারুন খানের নেতৃত্বে আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাংচুর চালানো হয়েছে। হামলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন প্রিয় খান (১৬), আসাদুজ্জামান খান হিরু (৪৫) ও জাহিদুল ইসলাম (৩০)। গুরুতর আহত প্রিয় খান (১৬) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সোমবার বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোঃ হারুন খান মাত্র ১৩ ভোটের ব্যবধানে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপনের নিকট হেরে যায়। আর এ ঘটনায় পরাজিত কাউন্সিলর প্রার্থী হারুন খান ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনের দায়িত্বে থাকা ভরপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান হিরু ও যুবলীগ নেতা জাহিদুল ইসলামদের দোষারুপ করে তাদের উপর আক্রোশ পোষণ করেন। সেই আক্রোশের জের ধরে মঙ্গলবার বেলা ১২ টার সময় পরাজিত কাউন্সিলর প্রার্থী হারুন খান, আসাদুল ইসলাম রাজু, পিচ্চি বাবলু, ছাত্রদল ক্যাডার সালাম খান ও সৌরভ খানসহ ২৫-৩০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এসে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে। এসময় অফিসে বসে থাকা আওয়ামীলীগ নেতা হিরু, জাহিদুল ভাংচুরে বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাদেরকে পিটিয়ে আহত করে। হামলাকারীরা এক পর্যায়ে আওয়ামীলীগ নেতা হিরুর পুত্র ছাত্রলীগ কর্মী প্রিয় খানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ছাত্রলীগ কর্মী প্রিয় খান হামলা থেকে রক্ষা পেতে দৌঁড়ে তার বাসায় গেলে সেখানেও হামলাকারীরা তার বাসায় ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। থানা পুলিশ পরিদর্শক মোঃ নকীম আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করে বলেন, ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।