বরিশাল ব্যুরো
একাদশ সংসদ নির্বাচন বাতিল ও পূর্ণ নির্বাচনের দাবীসহ গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেস অনুষ্ঠিত হয়ে। বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, ত্রিশলক্ষ শহীদের রক্তের বিনিময় ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে মহান ডিসেম্বর মাসে অর্জিত স্বাধীন বাংলাদেশ। আজ সেই ডিসেম্বর মাসে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ দেশের ভিতর একটি ভোটার বিহীন নির্বাচন করেছে। আর এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা ডিসেম্বরকে কলঙ্কিত করেছে। বর্তমান ভোট জালিয়াতীর আওয়ামী লীগ সরকার মেঘা প্রকল্পের নামে দেশ থেকে কোটি কোটি টাকা লুঠপাঠ করে বিদেশ পাচার করে নিয়ে গেছে।
এসময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবীর হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, সৈয়দ আকবর, মহনিগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহিলাদল সভাপতি তাছলিমা কালাম পলি, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ##