• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২০, ১২:০৬ অপরাহ্ণ
দুমকিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ চাকুরিজীবি-বিবাহিত ও অছাত্র নেতৃত্বের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের ত্যাগী তৃণমূলের নেতা-কর্মীরা।

বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক মো: সাইফুর রহমান রিয়াজ’র নেতৃত্বে দুমকি নতুন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সরকারি জনতা কলেজ শাখার শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা বলেন, আহ্বায়ক কমিটি অবিলম্বে বাতিল করে পরীক্ষিত যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে পুন:কমিটি গঠন করতে হবে। অবিলম্বে কমিটি বাতিল না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।