• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে প্রেসক্লাবের নতুন কমিটি : সভাপতি-জসিম, সম্পাদক-মজিবুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২০, ১৭:০৬ অপরাহ্ণ
দুমকিতে প্রেসক্লাবের নতুন কমিটি : সভাপতি-জসিম, সম্পাদক-মজিবুর

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে প্রেসক্লাব,দুমকির বার্ষিক সাধারণ সভা ও ২০২১-২০২২ সেসনের নূতন কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মো: জসিম উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক পদে মো: মজিবুর রহমান বিনে প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদগুলো আলোচনার ভিত্তিতে পরবর্তি ৭দিনের মধ্যে নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
বুধবার সকাল ১০টায় প্রেসক্লাব, দুমকির সভা কক্ষে বার্ষিক সাধারণ সভা ও ২০২১-২০২২ সেসনের নূতন কার্যকরি কমিটি গঠন কল্পে নির্বাচন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো: জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদক মজিবুর রহমান রিপোর্ট পেশ করেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো: সাইফুল ইসলাম, কার্যনির্বাহি সদস্য এম. আমির হোসাইন, মো: আরিফ হোসেন, সোহাগ হোসেন প্রমুখ। সভায় ভিডিও কনফারেন্সিংএ যোগ দেন আইটি বিষয়ক সম্পাদক মো: আনিসুর রহমান, নির্বাহি সদস্য ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, মো: দেলোয়ার হোসেন ও বাহাদুর হোসেন প্রমুখ। সাধারণ সভা শেষে ২০২১-২০২২ সেসনের নূতন কার্যনির্বাহি কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবদুল মজিদ খান। সভায় উপস্থিত সদস্যবৃন্দের আলাপ আলোচনায় প্রস্তাব-সমর্থণের ভিত্তিতে অধ্যক্ষ মো: জসিম উদ্দিন সুমন (বাংলাদেশের আলো/ দি নিউ নেশন) সভাপতি এবং মো: মজিবুর রহমান (দৈনিক দেশ রূপান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কার্যনির্বাহি কমিটির অন্যন্য পদগুলো পরবর্তি ৭দিনের মধ্যে পূরণ ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।
#