• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফানুশ উড়িয়ে DYS এর ইংরেজী বর্ষ বরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০, ১৭:১৬ অপরাহ্ণ
ফানুশ উড়িয়ে DYS এর ইংরেজী বর্ষ বরণ

আজ ৩১ সে ডিসেম্বর আর একটু পরেই ২০২০ সালের বিদায়। করোনা প্রকোপ এর জন্য পৃথিবীর মানুষ বিষ সাল টা কে আলাদা করেই মনে রাখবে। ২০২০ সালের বিদায় এবং ২০২১ সাল কে বরণ করে নিতে বাকেরগঞ্জের তুলাতলি ব্রীজের উপর ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি আয়োজন করে ফানুশ উড়ানো।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অল্প সংখ্যক সদস্যদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়। ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সহ সভাপতি মারিয়ম মুক্তা বলেন বিশ্ব আজ করোনার গ্রাসে। সব কিছু স্থবির প্রায়। এর মধ্যে আমরা খুব সল্প লোক নিয়ে ফানুশ উড়ানোর জন্য একত্রিত হয়েছি ২০২১ কে বরণ করতে বিশ সালের সকল স্মৃতি কে মাথায় নিয়ে পূর্ন উদ্যমে ২১ সালে দেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। করোনার ভ্যাক্সিন নিয়ে আমাদের প্রত্যাশা ২১ সালে সকল মানুষ যেন করোনার ভ্যাক্সিন পায়। সংগঠনের সভাপতি শাহরিয়ার রিজভী বলেন পৃথিবী সুস্থ্য হলে আমরা একারা নয় সকল কে নিয়ে বড় প্রোগ্রাম করতে পারতাম। এটা না করতে পারায় আমরা অন্যান্য সদস্যদের জন্য দুঃখ প্রকাশ করছি।
পৃথিবীর দুঃসময়ে যেমন পাশে ছিলো যুব সমাজ এমনি করে সামনের দিনে দেশ ও সমাজের সকল প্রয়োজনে কাজ করে যাবে দেশের যুব সমাজ এই প্রত্যাশা রেখে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির পক্ষথেকে সকল কে জানাই “HAPPY NEW YEAR”