• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ইউনিভার্সাল সরি ডে উপলক্ষে ফানুস ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০, ১১:২৩ পূর্বাহ্ণ
বরিশালে ইউনিভার্সাল সরি ডে উপলক্ষে ফানুস ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশাল প্রতিনিধি || আজ ৩১ ডিসেম্বর। ইংরেজি বছরের শেষ দিন। দিনটিকে বিশ্বব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। বরিশালে এই দিনটিকে ইউনিভার্সাল সরি ডে হিসেবে পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইংরেজি বছরের শেষ দিনটি বিশ্ববাসীর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। নতুন বছরে নতুন উদ্যমে শুরু করা এই দিনটিতে সবার প্রত্যাশা। পুরনে গ্লানি মুছে নতুনের আহ্বানে আগমনী বছর শুরু করাই এই দিনটি উদযাপনের উদ্দেশ্য।

মানুষ জীবনে অনেক ভুল করে থাকে। একে অপরেরবিগত দিনের ভুল-ত্রুুটি ক্ষমা করে সুন্দর জীবন গড়ে তুলবার জন্য ৩১ ডিসেম্বর ইউনিভার্সাল সরি ডে পালন করা হয়। ২০১৪ সাল থেকে বরিশালে ইউনিভার্সাল সরি ডে পালন করা হয়। দিনটি উদযাপনের অংশ হিসেবে বরিশালেে “ফানুস ও সাংস্কৃতিক অনুষ্ঠান” আয়োজন করা হয়। আজ রাত ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণকাঠীতে এই অনিষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরিশালের স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।