• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ণ
বরিশালে শীত বস্ত্র বিতরণ

বরিশাল ব্যুরো
রোটারি ক্লাব অব শাহাবাগ শাখার উদ্যোগে বরিশালে শীতার্থদের মাঝে শীত বস্ত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রোটারিয়ান জাহিদুল হক বাবুল এর সহায়তায় নগরীর প্যারারা রোডে হক ভবন থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ করেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এসোসিয়েশনের ও বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীন, দৈনিক সমকাল ব্যুরো রিপোর্টার সুমন চৌধুরী, দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরোর সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান পান্থ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, যুগান্তর রিপোর্টার তন্ময় তপু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আনোয়ারুল হক তারিন, পিনিউজ প্রকাশক অনিকেত মাসুদ, আলড্রিন সরকার অভিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।