• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ল্যাব উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ল্যাব উদ্ধোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের নতুন দুটি ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন “রিমোট সেন্সিং এন্ড জিআইএস (Remote Sensing and GIS)” এবং “পেট্রোলোজি ও মিনারোলোজি ( Petrology and Mineralogy)” নতুন দুটি ল্যাব উদ্বোধন করেন ।

উদ্ধোধন পরবর্তী বক্তৃতায় উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই । তারই ধারাবাহিকতায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের নতুন জুটি উদ্বোধন করা হলো।

তিনি আরও বলেন, এই ল্যাব থেকে শিখে আমাদের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সম্মান ও মর্যাদা এনে দিবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী বৃন্দ।