• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০, ০৩:৪৯ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লার পদ স্থগিত

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার ৯নং কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লার পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তার এ দলীয় পদ স্থগিত করা হয়। বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩০ ডিসেম্ববুর ধবার এ তথ্য নিশ্চিত করা হয়। পাশাপাশি দলীয় গঠনতন্ত্র মোতাবেক সহ-সম্পাদককে পর্যায়ক্রমিকভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়।