বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার ৯নং কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লার পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তার এ দলীয় পদ স্থগিত করা হয়। বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩০ ডিসেম্ববুর ধবার এ তথ্য নিশ্চিত করা হয়। পাশাপাশি দলীয় গঠনতন্ত্র মোতাবেক সহ-সম্পাদককে পর্যায়ক্রমিকভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়।