বরিশাল সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড সাপানিয়ায় বিজয় দিবস উপলক্ষে ব্যটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেন স্থানীয় খান কনস্ট্রাকসন স্বত্বাধিকারী।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইন্জিনিয়ার হাফিজুর রহমান।
টুর্নামেন্টে ১১টি দল অংশগ্রহণ করে।
দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। ১ম স্থান অধিকার করে সান্ত ও হৃদয়, ২য় স্থান অধিকার করে রাবু ও সিফাত।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মানবতা কর্মী এ্যাড হাফিজ আহমেদ বাবলু
বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক একে এম নাসির আকন,
আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফৎ রানা রুবেল যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, মোফাজ্জেল হায়দার, সঞ্চালক ছিলেন মজিবর রহমান সৈকত সহ প্রমুখ।