• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মুখে হাঁসি ফোঁটালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১, ০৮:০৯ পূর্বাহ্ণ
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মুখে হাঁসি ফোঁটালেন শেখ হাসিনা

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষার্থীদের মুখে হাঁসি ফোঁটালেন শেখ হাসিনা। করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্বের এই সংকটময় মুহূর্তেও দেশের প্রায় ৩৫ লক্ষ শিক্ষার্থীদের কাছে বছরের প্রথম দিন নতুন বই পৌঁছে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এসময় সাংসদ পংকজ নাথ স্বাধীনতার ৫০ বছরে পূর্তিতে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষাখাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পাতারহাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন সাংসদ পংকজ নাথ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহেব হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, প্রধান শিক্ষক জীবন নেছা লাইলি, প্রধান শিক্ষক মনোজ দেবনাথ, ইউপি চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার সহ সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ!