• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১, ০৫:৩০ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার ভোর রাত ৪ টার দিকে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের চর হোগলপাতিয়া গ্রাম থেকে তাকে আটক করেন। এ সময় তার বসতঘর তল্লাশী করে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে। আটক মো. খোকন হাওলাদার (৩০)ওই গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে। আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. নাছির উদ্দিন জানান,ওই দিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে করা হয়।