শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃমাস্ক পরুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন’ এই স্লোগান নিয়ে করোনার ‘দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধের ‘মাস্ক পরিধানে সরকারের পদক্ষেপকে সামনে রেখেই দেশের বৃহত্তর স্থলবন্দর যশোরের বেনাপোলে স্থল পথে চিকিৎসা নিতে যাওয়া সহ নানা কাজে ভারতে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রী ও যশোর-বেনাপোল মহাসড়কে চলাচলরত ইজিবাইক চালক ও সাধারণ মানুষের মাঝে করোনা পরিস্থিতিতে সচেতনতা আনতে ‘মাস্ক বিতরণ’ এবং সচেতনতা মূলক লিফলেট বিতারণের মাধ্যমে জনসচেনতা কার্যক্রম শুরু করেছে জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটি।
শুক্রবার (০১ জানুয়ারী) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল চত্বরে আনুষ্ঠানিক ভাবেই মাস্ক বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন সাংবাদিক সংগঠনটি।
মাস্ক বিতারণের এসময় উপস্থিত ছিলেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহসিন কবীর, প্রেসক্লাব বেনাপোল এর সাধারণ সম্পাদক আজিবর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার, সহ সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম, বাবুল হোসেন, মফিজুর, শাহ আলম, ইমরান, হাসান, মামুন, ইব্রাহিম সহ অনেকে।
এসময় সংস্থার সাংবাদিকরা বলেন, বিশ্ব স্বাস্থ্য বিভাগের বার্তা শীতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে। নতুন বছরের শুরুতেই সেকথা মাতায় রেখে স্থানীয় সহ বন্দরনগরী বেনাপোলে নানা কাজে বিভিন্ন জায়গাথেকে আসা সকল মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই এই মাস্ক ও জনসচেতনতা মূলক লিফলেট বিতারন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মহসিন কবির বলেন, করোনায় ভয় নয় বরং সকলকে সচেতনতা প্রয়োজন। তিনি সকলকে করোনা পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, আমি বেনাপোল ইমিগ্রেশনে প্রায় একটি বছর হতে চলেছে। এই সামান্য সময়ের মধ্যে যতটুকু পেরেছি সুন্দর ও স্বচ্ছ ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি বেনাপোল ইমিগ্রেশন হতে বিদায় নিয়ে যাচ্ছি। যদি আমার এই সময়ের মধ্যে কারো মনে সামান্যতম কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন।
পোর্ট থানার তদন্ত ওসি আজিজুল হক বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার করোনাকালীন সময়ে এই মহৎ কাজটির জন্য বেনাপোল পোর্ট থানার পক্ষে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার জন্য আহ্বান করছি। এছাড়াও তিনি করোনা প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেন।
প্রেসক্লাব বেনাপোল এর সাধারণ সম্পাদক আজিবর রহমান বলেন, অবশ্যই এটা একটা সমপোযোগী উদ্দ্যেগ ও মহান কাজ। করোনার এই সময়ে আমাদের সকলকে জাতীয় সাংবাদিক সংস্থার মতো এভাবে এগিয়ে আসতে হবে। সেই সাথে নিজেদেরকে সচেতন হতে হবে এবং অন্যদের সচেতন হতে উদ্ধুব্ধ করতে হবে।
করোনা সচেতনতা কর্মসূচি প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার বলেন, ‘মাস্ক পরিধানের মতো ভালো অভ্যাসের মাধ্যমে করোনা ভাইরাসে সংক্রামণ অনেকাংশে কমানো সম্ভব। মাস্ক পরিধানের সুফল পেতে নাক এবং মুখ পুরোটাই ঢেকে রাখার পরামর্শও দেন তিনি।
সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ বলেন, ‘সাধারণ মানুষকে মাস্ক পরিধানে উৎসাহিত করতেই আমাদের এই বিশেষ কার্যক্রম। মহামারি করোনা থেকে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে নিজে সচেতন হোন অপরকে সচেতন হতে উৎসাহিত করুন। নিজে সুস্থ থাকুন, দেশকে সুরক্ষিত রাখুন।