• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১, ১৭:৪৬ অপরাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ মুজিব শতবর্ষ উপলক্ষে “চর আইচা প্রগতি সংজ্ঞ্য’র উদ্যোগে এক বিশাল মিনিপিচ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ (১জানুয়ারি ) শুক্রবার বিকেলে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের মধ্য চরআইচা লোহারপুর স্কুল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ রফিকুল ইসলাম দিপু ও বিশেষ অতিথি, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ আসিফ মাহমুদ হিমু।

মিনিপিচ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে দশটি দল অংশ নেয়। দশটি দলের মধ্য থেকে চ্যাম্পিয়ান হয় “আরাবিয়া”।চ্যাম্পিয়ান দল আরাবিয়াকে ১০ হাজার টাকা এবং রানার্রসআপ দল ডিয়ার ডেভিলকে ৭ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চর আইচা প্রগতি সংজ্ঞ্য ক্লাবের সভাপতি জামাল হাওলাদার, স্কুলের প্রধান শিক্ষক মিলন, বিশিষ্ট সমাজসেবক হারুন শিকদার, মনিরুল ইসলাম মনির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।