• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেবাচিমে নববর্ষে রোগীদের মিষ্টি মুখ করালো চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১, ১৩:৩৭ অপরাহ্ণ
শেবাচিমে নববর্ষে রোগীদের মিষ্টি মুখ করালো চিকিৎসকরা

খান আব্বাস ॥ বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ইংরেজী নববর্ষ উপলক্ষে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছেন অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসকরা। গতকাল শনিবার সকালে নববর্ষ উপলক্ষে ওই ওয়ার্ডের চিকিৎসগণ ভর্তি থাকা রোগীসহ নতুন ভর্তি হওয়া রোগীদের মিষ্টি মুখ করান। বিশেষ এ উদ্যোগেটি গ্রহন করেছেন ওই বিভাগের কনসালটেন্ট ডা. সুদীপ কুমার হালদার। এছাড়া উপস্থিত ছিলেন অর্পোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. খাদেমুল ইসলাম, ডা. সিহাব উদ্দিন, সহকারী রেজিষ্ট্রার ওরিন্দম বড়াল, আবাসিক চিকিৎসক ডা. ফেরদাউস রায়হান শুভ, ডা. নাজমুল (ডি অর্থো কোর্স) সহ অন্যান্য চিকিৎসক, নার্সবৃন্দ। ওয়ার্ডেও চিকিৎসদের এমন ব্যতিক্রমী উদ্যোগে স্বাগত জানিয়েছে রোগী ও তাদের স্বজনরা। এছাড়া অনেকে মনে করেন চিকিৎসকদেও এমন উদ্যোগের ফলে চিকিৎসক ও রোগীদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হবে। এ ব্যাপারে কনসালটেন্ট ডা. সুদীপ কুমার হালদার জানান, নববর্ষ উপলক্ষে প্রত্যেক মানুষের মধ্যে একটি আনন্দ তৈরি করে। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগী ও রোগীদের স্বজনরা এ আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাই তারাও যেন নববর্ষেও আনন্দকে উপলব্ধি করতে পারে সে চিন্তা করেই এমন উদ্যোগে নেয়া হয়েছে। সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করেই নেয়াই মূল উদ্দেশ্য ছিল। এদিকে অর্থোপেক্সি ওয়ার্ডেও চিকিৎকদের এমন উদ্যোগে পুরো হাসপাতাল জুড়ে ছিল খুশির বন্যা। তবে অন্যান্য ওয়ার্ডগুলোতেও যদি এমন উদ্যোগে নেয়া হত তবে এটি এমটি স্মরনীয় হতে পারতো বলে মনে করছেন অনেকে।