• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেক কেটে বাবুগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২১, ১৪:০৩ অপরাহ্ণ
কেক কেটে বাবুগঞ্জে ছাত্রদলের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ শিক্ষা, ঐক্য ও প্রগতি এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন ১৯৭৯ সালের ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এর আগে রবিবার বর্ণাঢ্য আয়োজনে উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান আল-আমিন, আরাফাত হোসেন ও যুবায়ের আহমেদ’র উদ্যোগে বাবুগঞ্জে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সময় কেক কেটে ও দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ গেইট এর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় ও সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোঃ আতিকুর রহমান আল-আমীন, ইয়াসির আরাফাত, রাসেল সরদার, যুবায়ের আহম্মেদ, বেলাল সরদার, কামরুল শিকদার, সোহেল রানা, নিয়াজ মোর্শেদ, ইমরান হোসাইন, বিপ¬ব মিস্ত্রি, শাহ্ ইমু, সাহেদ আহম্মেদ, রাহাত ইসলাম, আসিফ শিকদার, এজাজ, তুহিন, ফয়সাল, তাপষ, রিয়ন, মিরাজ প্রমূখ।