ডাঃ এম এ বারী ফাউন্ডেশন ও হাই-টেক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালের উদ্যোগে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন ও লেবুখালী ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের গরীব অসহায় দরিদ্র ৫০০ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরন করেন প্রফেসর ডাঃ মেজর আবদুল ওহাব মিনার( অবঃ)। সকাল ১১টায় ৪নং পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় আঠারো গাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ কম্বল বিতরন করেন। এছাড়া আঠারো গাছিয়া কেরাতুল উলুম কওমি ও হাফেজী মাদ্রাসা, আঠারো গাছিয়া বায়তুল হাসান হাফেজী মাদ্রাসার কোমলমতি ছাত্রদের মাঝে কম্বল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন, মেহেরুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিন, আবদুল বারেক মেম্বার, লেবুখালী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, লেবুখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান লিটন, আব্দুর রহমান প্রমূখ।