নলছিটিতে প্রতিহিংসার জের ধরে সম্ভাব্য মেম্বার প্রার্থীর হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বর্তমান মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ৪ নং রানাপাশা পদুয়া গ্রামের মোল্লা বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
আহত প্রার্থী আলম ফকির ওই এলাকার মৃত আব্দুল ফকিরের ছেলে এবং ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলায় আলম ফকিরের ডানহতে মারাত্মক জখম হয়
তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত আলম ফকির জানান, আলম ফকির আসন্ন ইউপি নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ঘোষণা দেওয়ায় বর্তমান মেম্বার সাইদুল ইসলাম মন্টু ও তার সহযোগীরা ষড়যন্ত্র চালাচ্ছে।নির্বাচন থেকে সরে যেতে বিভিন্ন কায়দায় আলম ফকির কে ভয় ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়া হয়।
আলম ফকির আরো জানান, বর্তমান মেম্বার সাইদুল ইসলাম মন্টু একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক।
ফদুয়া এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এর পূর্বেও এলাকার রজ্জব আলী ও সাবেক মেম্বার খলিল হোসেন মেম্বার প্রার্থী হওয়ায় তাদের ওপর হামলা চালায় মন্টুসহ তাদের সহযোগীরা।
অন্যদিকে মেম্বার সাইদুল ইসলাম মন্টু জানান, আলম ফকির কে মেম্বার মন্টু হামলা করেনি। বরং পূর্ব শত্রুতার জের ধরে আলম ফকির ও তার সহযোগীরা মন্টুর উপরে হামলা চালায়।
বর্তমানে মন্টু বরিশাল শেবাচিম হাসপাতালের সর্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। কয়েক মাস পর ইউপি নির্বাচন, তাই আলম ফকির ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে নাটকীয় কায়দায় শেবাচিমে ভর্তি হয়।
হামলার ঘটনায় নলছিটি থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান আলম ফকির।