বাকেরগঞ্জ প্রতিনিধি
জামাই বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে বরিশালের বাকেরগঞ্জ পটুয়াখালী সড়কের লক্ষিপাশা বাজার সংলগ্ন এলকায় এ ঘটনা ঘটে। খলিলুরর রহমান পটুয়াখালী জেলার লাউকাঠী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত কমদ আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতর পরিবার সূত্রে জানা যায়, সপ্তাহখানিক আগে নিহত খলিলুর রহমান তার মেয়ে জামাই বাড়ি চাঁদপুর বেড়াতে যান। বেড়ানো শেষে চাঁদপুর থেকে বাড়ি ফেরার পথে বরিশালের বাকেরগঞ্জ পটুয়াখালী সড়কের লক্ষিপাশা বাজার সংলগ্ন এলকায় মাহান্দ্রা উল্টে গিয়ে মাহান্দ্রার নিচে পড়ে ঘটনা স্থলে তিনি নিহত হন।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, দুর্ঘটনার সংবাদ শুনে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।