বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ শিক্ষা, ঐক্য ও প্রগতি এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন ১৯৭৯ সালের ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন। রবিবার ৩ জানুয়ারী বিকাল ৪ টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা কর্মসূচি পালন করা হয়। পরে এক আনন্দ র্যালী বের করেন। র্যালীটি কলেজ গেট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ষ্টীলব্রীজে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্র দলের সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাধারণর সম্পাদক মোঃ অহেদুল ইসলাম প্রিন্স,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল করিম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম মিলন,আরিফুর রহমান শিমুল শিকদার, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদশা,কামাল সরদার, প্রচার সম্পাদক মিলন খান, উপজেলা বিএনপির সেচ্ছাসেবক দল নেতা আজাদ বিশ্বাস,মোঃ রাজন শিকদার, উপজেলা ছাত্র দল নেতা আজিজুল হক, শহিদুল ইসলাম, আকিব হোসেন ইমরান, আবদুল্লাহ আল মামুন, রনি আকন, রাকিবুল ইসলাম, ওয়াসিকুর রহমান বাপ্পি, রোহান শিকদার, রিয়াজ মাহমুদ, রানা তালুকদার, মেহেদী হাসান, কাওসার, রবিউল রবি, সাওন সরদার প্রমূখ।