• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র উপহার এবিপার্টি’র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২১, ১৪:২৭ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র উপহার এবিপার্টি’র

পটুয়াখালী জেলার বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল মতলেব বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র উপহার দেন এবিপার্টি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর আবদুল ওহাব মিনার (অবঃ)। ৩ জানুয়ারী বিকাল ৪টায় মৌকরন বাজারে কাজী আবদুল মতলেব স্মৃতি পাঠাগারের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা আবদুল আজিজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্ধশত মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র উপহার তুলে দেন প্রফেসর ডাঃ আবদুল ওহাব মিনার (অবঃ)। সভায় বক্তব্য রাখেন দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন, দক্ষিণের কবিয়াল এর সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক কাজী দেলোয়ার হোসেন দীলিপ, মুক্তিযোদ্ধা সোবাহান প্রমুখ।