• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেছেন রতনা আমিন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২১, ১৪:০৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেছেন রতনা আমিন এমপি

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রধান অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আজ সোমবার বেলা ১২ টায় তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, ওসি তদন্ত মোঃ নকীব আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক বিপ্লব মিত্র, যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, পৌর কাউন্সিলর খান মোহাম্মাদ সেলিম, মাহফুজা বেগম ভানু প্রমূখ।