• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২১, ১৫:৩৮ অপরাহ্ণ
বেতাগীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

সৈয়দ নূর-ই-আলমঃ

আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে বেতাগীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের অয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের সামনে কেক কাটা সহ পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়

উপজেলা জেলা ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেতাগী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদ্য নির্বাচিত পৌর মেয়র এবিএম গোলাম কবির। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু,সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এছাড়াও ছাত্রলীগের সকল সাবেক নেতাকর্মীসহ আ’লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবিন্দ ও বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।