• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে অশ্রুজলে সিক্ত ভালোবাসায় বদলিজনিত বিদায় সংবর্ধনা উপজেলা মৎস্য কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২১, ০৪:০৯ পূর্বাহ্ণ
বেতাগীতে অশ্রুজলে সিক্ত ভালোবাসায় বদলিজনিত বিদায় সংবর্ধনা উপজেলা মৎস্য কর্মকর্তার

সৈয়দ নূর-ই-আলমঃ

বরগুনার বেতাগীতে সহকর্মিদের অশ্রুজলে সিক্ত ভালোবাসায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজিব এর বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরে কর্মকর্তার বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে ইউনিয়ন পর্যায় মৎস্য চাষ প্রযুক্তি, সেবা সম্পসারণ প্রকল্প(২য় পর্যায়) এর লিভ ও জেলেরা।

এতে অশ্রুজলে সিক্ত বক্তব্য রাখেন, ইউনিয়ন পর্যায় মৎস্য চাষ প্রযুক্তি, সেবা সম্পসারণ প্রকল্প(২য় পর্যায়) এর লিভ মোঃ আঃ রব সিকদার, আঃ রহমান সিকদার, সঞ্জয় দেবনাথ, মোঃ সহিদুল ইসলাম হিরু,মোঃ আনোয়ার হোসেন,মোঃ সুলতান মাহমুদ ও মোসাঃ জাকিয়া বেগম।

এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, সদস্য অলি আহমেদ, মৎস্য দপ্তরের মাঠ সহকারী মোঃ রোকনুজ্জান।

জানাগেছে, বেতাগী উপজেলা থেকে মাগুরা জেলার মোহাম্মদপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা পদে বদলি হয়েছেন মোস্তফা-আল-রাজিব।