• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জের কেদারপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তোতামিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২১, ০৪:৩৮ পূর্বাহ্ণ
বাবুগঞ্জের কেদারপুরে শীতার্তদের মাঝে  কম্বল বিতরণ করেন তোতামিয়া

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জে শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করলেন কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তোতা মিয়া লিটন। সোমবার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতি নেতাকর্মী,সমাজ সেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কালে তোতামিয়া বলেন দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চাই।
উল্লেখ্য এর আগেও তোতা মিয়া লিটন করোনভাইরাস থেকে রক্ষা পেতে উপজেলার কেদারপুর ইউনিয়নের শতাধিক মানুষের মাঝে হ্যান্ড স্যানেটাইজার,মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।