• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রুম্মান হত্যাকারীদের বিচারের দাবীতে নলছিটিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২১, ১০:১১ পূর্বাহ্ণ
রুম্মান হত্যাকারীদের বিচারের দাবীতে নলছিটিতে সড়ক অবরোধ

নলছিটি প্রতিনিধি :: নলছিটির আলোচিত আনিচ বিশ্বাস ওরফে রুম্মান হত্যাকারীদের বিচারের দাবীতে

বৃহস্পতিবার বরিশাল- কুয়াকাটা সড়কের নলছিটিতে অবরোধ করে বিক্ষোভ করেছে ওই এলাকার সর্বস্তরের জনগণ।
সকাল সাড়ে ১১টার দিকে দপদপিয়ার জিরোপয়েন্টে এলাকায় স্থানীয়রা জড়ো হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধ চলাকালে সড়কের উভয় দিকে প্রচুর যানবাহন আটকে পরে।
আত্বীয়’স্বজনসহ এলাকাবাসী খুনীদের বিরুদ্ধে না না ধরনের শ্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা রুম্মান হত্যাকারীদের গ্রেফতারসহ দ্রুত বিচারের দাবী জানান।
সড়ক অবরোধের সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও নলছিটি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার। পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য গত রবিবার দিবাগত রাতে আনিস বিশ্বাস রুম্মানকে তার নিজ বাড়ির সম্মুখে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২জনকে আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।