সাইফুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক কামরুল আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোঃ আতিকুর রহমান আল-আমিনকে আহবায়ক ও আকিব হোসেন ইমরানকে ১নং যুগ্ন-আহবায়ক এবং ইয়াসির আরাফাতকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে এ উপজেলার সকল ইউনিট কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
এদিকে দীর্ঘদিন পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন পাওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।