বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ দীর্ঘ ১৭ বছর পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করায়,এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে,বাবুগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন মসজিদে শুক্রবার জুমআ নামাজ বাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত ও শুকরিয়া আদায় কালে নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করি মহান আল্লাহর কাছে। সেই সাথে দীর্ঘ ১৭ বছর পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করায় শুকরিয়া আদায় করেন মহান আল্লাহর কাছে। প্রসঙ্গত দীর্ঘ ১৭ বছর পর গত ০৭ জানুয়ারী বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক কামরুল আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।নবগঠিত আহ্বায়ক কমিটিতে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোঃ আতিকুর রহমান আল-আমিনকে আহবায়ক ও আকিব হোসেন ইমরানকে ১নং যুগ্ন-আহবায়ক এবং ইয়াসির আরাফাতকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে এ উপজেলার সকল ইউনিট কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।