• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন বাবুলের ভাই আব্দুস সালাম গোলন্দাজের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২১, ০৮:০৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন বাবুলের ভাই আব্দুস সালাম গোলন্দাজের ইন্তেকাল

বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বিশিষ্ট শিল্পপতি ও সাউদ বাংলা এগ্রিকালচার ব্যাংকের পরিচালক ক্যাপন্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল গোলন্দাজের মেঝ ভাই এবিসি ব্রিক্স’র এর পরিচালক আব্দুস সালাম গোলন্দাজ (৬০) শনিবার ভোর ৫টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেণ (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আছর সলিয়াবাকপুর আব্দুর রব ঈদগাহ্ ময়দানে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর সভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বিশিষ্ট শিল্পপতি ওলিউল ইসলাম বাবুল সেরওয়ানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য নেতৃব্ন্দৃ উপস্থিত ছিলেন।