• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরায় প্রবাসীক কুপিয়ে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২১, ১১:৪১ পূর্বাহ্ণ
চাঁদপুরায় প্রবাসীক  কুপিয়ে হত্যার চেষ্টা!

বরিশাল সদর উপজেলার চাঁদপুরায় জমি দখল করতে প্রবাসী কে হত্যার চেষ্টায় কুপিয়েছে বড় ভাই ও তাদের সহযোগী সন্ত্রাসীরা।
আজ রবিবার দুপুর একটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতের নাম আবুল কালাম আজাদ।
সে ওই এলাকার মৃত আফতাব আলী হাওলাদারের ছেলে ।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলায় আহত আজাদের মাথার উপরে ধারালো অস্ত্রের মারাত্মক জখম রয়েছে।
এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ও জখম হয়।
তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহতের মেয়ে ইবা জানান, ইভার বাবা আবুল কালাম আজাদ একজন প্রবাসী। দীর্ঘ বছর প্রবাসে থাকার পর তিন মাস পূর্বে দেশে আসেন।
প্রবাসে থাকাকালীন ইভার পরিবারদের সাথে তার চাচা রুস্তুম, সমীর, কবিরসহ তাদের পরিবারের জমি সহ বাড়ির কাজ গাছালি নিয়ে দ্বন্দ্ব চলে যাচ্ছে।
আবুল কালাম আজাদের প্রায় পাঁচ লাখ টাকার গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায় বড় ভাই রুস্তুম, সমীর, কবির, ভাতিজা শামীমসহ তাদের সহযোগীরা।
দেশে আসার পর গাছ কাটার বিষয়ে এবং বাড়ির ওয়ারিশ সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে আবুল কালাম আজাদ তার বড় ভাইদের সাথে কথা বললে রুস্তুম ক্ষিপ্ত হয়ে যায়।
এছাড়া আজাদের জমি দখল করতে প্রায় সময় রুস্তম ও তার সহযোগীরা বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার দিন দুপুরে আজাদ তার বাড়ির একটি লাকরির গাছ কেটে আনে।
গাছ কটে আনার ঘটনায়
আজাদ এর সাথে রুস্তুম দের দ্বন্দ্ব হয়।

এরই জের ধরে একপর্যায়ে বড় ভাই রুস্তম, সমীর, কবির, ভাতিজা শামীম ও তাদের সহযোগী পারভীন, নাসিমা, ময়না, পপি সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে।
তাকে বাঁচাতে মেয়ে ইমা আসলে তাকে ও হামলা চালিয়ে আহত করা হয়।
স্থানীয় ও পরিবারের সহযোগীরা আহত আজাদকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।