• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের রবিপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১, ১৩:৪৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জের রবিপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে জখম

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জের রবিপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাওসার মোল্লা নামের একজন ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত কাওসার মোল্লা (২৬) বর্তমানে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের মৃত নূর ইসলাম মোল্লার মৃত্যুর পর তার স্ত্রী আকলিমা বেগম একই গ্রামের মুজাম্মেল হাওলাদারের সাথে নিকাহ বন্ধনে আবদ্ধ হয়। আকলিমার ২য় ঘরে মানসুরা ও সুরাইয়া নামের দুটো কণ্যা সন্তান জন্মলাভ করে। এনিয়ে জমিজমা নিয়ে তার সৎ বোনদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলো আসছে। সেই বিরোধের জের ধরে গতকাল সোমবার দুপুর ২টার সময় শাওন মোল্লা, হানিফ মাতুব্বর, মানছুরা বেগম, সীমা আক্তার, সুরাইয়া আক্তারসহ অজ্ঞাতনামা ৩-৪ জন লোহার রড ও লাঠিসোঠা নিয়ে তার উপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তার ডাক-চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।