• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১, ১৩:২৯ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রচারণা শুরু

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়েই উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ৩ জন মেয়র প্রার্থী, ১১ জন সংরক্ষিত(মহিলা) কাউন্সিলর প্রার্থী ও ৩৪ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক তুলে দেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আঃ হাই হাদী। প্রতীক বরাদ্দ পেয়েই নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়কে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।