সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া ইউনিয়নের কালীতলা শ্রী শ্রী দূর্গা মন্দির ও হিন্দু পরিবারের রাইচমিলে আগুন দিয়েছে দুর্বিত্তরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সতীশ ঘরামীর রাইচ ও মন্দিরের প্রতিমা সহ গুরুত্বপূর্ণ মালামাল। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার(সার্কেল) সুকুমার রায়, মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম জানান, এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অগ্নিসংযোগের ঘটনায় মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সঠিক তদন্ত করে অবরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।