• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেট খেলার উদ্বোধন করেন ডাঃ এইচ এন সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১, ০৭:০৬ পূর্বাহ্ণ
ক্রিকেট খেলার উদ্বোধন করেন ডাঃ এইচ এন সরকার

আবু তালহা রিমন
উজিরপুর কারফা কলেজ মাঠে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কারফা প্রিমিয়ার লিগ (KPL) ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় কারফা কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডাঃ এইচ এন সরকার । পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সজল বিশ্বাস, জল্লা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জওহরলাল সরকার, সহসভাপতি মিঠু বিশ্বাস, সাধারণ সম্পাদক বাসুদেব বৈরাগী প্রমুখ।