• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে কাউন্সিলর প্রার্থীর সমর্থকের ওপর হামলা, প্রচার মাইক ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১, ১৩:৩৬ অপরাহ্ণ
নলছিটিতে কাউন্সিলর প্রার্থীর সমর্থকের ওপর হামলা, প্রচার মাইক ভাঙচুর

নলছিটি প্রতিনিধি \
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন লাভলুর প্রচার মাইক ভাঙচুর ও এক সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় অনুরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল মামুন লাভলু এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ও নলছিটি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন লাভলুর প্রতীক উটপাখির সমর্থক আবুল বাশার মল্লিক (৬০) অটোরিকশায় একটি মাইকে প্রচারণা চালাচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদ্ব›দ্বী প্রার্থী ফারুক হোসেনের ভাই সুলতান মাহমুদ টুকুর নেতৃত্বে ১২-১৩ জনের একটি দল লাঠিসোটা নিয়ে অটোরিকশা থেকে মাইক নামিয়ে ভাঙচুর করে। এতে বাধা দিলে গাড়ির ভেতরে থাকা আবুল বাশার মল্লিককে পিটিয়ে আহত করা হয়।
কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থী টেবিল ল্যাম্প প্রতীকের ফারুক হোসেনের নির্দেশে তাঁর ভাই ভাড়াটে লোকজন নিয়ে আমার প্রচার মাইক ভাঙচুর করেছে। তারা এলাকায় একছত্র আধিপত্য বিস্তারের চেষ্টায় ব্যর্থ হয়ে এ হামলা করছেন। আমি এ ঘটনার বিচারের জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। থানায়ও অভিযোগ দেওয়া হয়েছে। প্রচারণার শুরুতেই ফারুক হোসেন আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন বলেন, আমি প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত। আমার সমর্থকরা কেউ উশৃঙ্খল নয়। লাভলু নিজের প্রচার মাইক নিজেই ভেঙে মিথ্যা অভিযোগ করছেন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সতত্যা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হয়েছে, সেটির একটি কপি আমাদের কাছেও দেওয়া হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।