• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অটিজম স্কুলের শিক্ষক-শিক্ষীকাদের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২১, ১৬:৩১ অপরাহ্ণ
অটিজম স্কুলের শিক্ষক-শিক্ষীকাদের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

আবু তালহা রিমন।। বরিশাল নগরীর ভাটিখানা সাহাপাড়া অটিজম সাপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত অটিজম স্কুলের শিক্ষক-শিক্ষীকা বৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে ১২ জন শিক্ষক শিক্ষীকা কমিটির সদস্য সহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে তারা জাতির জনকের মাজারে পবিত্র ফাতেহা পাঠ শেষে দোয়া-মোনাজাত করেন। এরপর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন অটিজম স্কুলের সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক আবু তালহা রিমন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইমন, প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ সাহা, সহকারী শিক্ষক সোহেলী পারভীন, দিপীকা মজুমদার, রুমা আক্তার, সাবনিন আলম, সজিব হাওলাদার, পাপ্পু রায়, এইচ এম জাকির হোসাইন প্রমুখ।