• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় পৌর মেয়র সুভাষ দ্বিতীয় বার নৌকার মাঝি হওয়ায় আ’লীগ’র বরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২১, ১৭:২৫ অপরাহ্ণ
বানারীপাড়ায় পৌর মেয়র সুভাষ দ্বিতীয় বার নৌকার মাঝি হওয়ায় আ’লীগ’র বরণ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় পৌরসভা নির্বাচনে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল দ্বিতীয় বার নৌকার প্রতীক পাওয়ায় ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি তাকে আবারও বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যাক্ত করেছেন জেলা মহানগর ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার সকালে বানারীপাড়া পৌর সভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক’র মনোনয়ন নিয়ে ঢাকা থেকে লঞ্চযোগে বরিশাল পৌছার পর জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে এ ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি এ প্রত্যয় ব্যাক্ত করেণ।
বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ’র বাস ভবন সংলগ্ন মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকা’র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে আবারও বিপুল ভোটে বিজয়ী করা হবে (দ্বিতীয় বার পৌর মেয়র নির্বাচিত করা হবে) বলে প্রত্যয় ব্যাক্ত করেণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, সহ-সভাপতি মো.খিজির সরদার, সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন মোল্লা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সান্ত, সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ সালেক হাওলাদার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, সাবেক যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সরদার ও ফারুক হোসেন বেপারী, উপজেলা ভাপইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, যুবলীগ নেতা মাহাবুবুর রহমান বাবু তালুকদার, মুনতাকিম লস্কর কায়েস, সুমন রায়সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।