• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল’র মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২১, ১১:০৪ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল’র মনোনয়ন দাখিল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল নৌকার প্রতীক’র মনোনয়ন দাখিল করেছেন।
রোববার দুপুর সাড়ে ১২টায় তিনি আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন ও সহকারী রিটানিং অফিসার মো. মনিরুজ্জামানের কাছে এ মনোনয়ন দাখিল করেণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান আশরাফি, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ বাচ্চু শিকদার, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী প্রমূখ।
এর পূর্বে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দ, আওয়ামী লীগ সমর্থিত তৃর্ণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।
এদিকে একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী রিটানিং অফিসারের কাছে পৃথক ভাবে বিএনপি দলীয় প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহম্মেদ মৃধা দলীয় নেতা-কর্মী নিয়ে ও শনিবার বিকেলে সতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়েেনর সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক মিন্টু মনোনয়ন পত্র দাখিল করেণ।