• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে মাসুম মৃধার আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২১, ১৩:০৪ অপরাহ্ণ
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে মাসুম মৃধার আবেদন

সাইৃফুল ইসলাম, বাবুগঞ্জ ঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম মাসুম মৃধা।

ইতিমধ্যেই তিনি কেদারপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও হাট বাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও করোনা প্রাদূর্ভাব থেকে রক্ষা পেতে মাস্ক,হ্যান্ড স্যানেটাইজারসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।

এদিকে কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাসুম মৃধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে রবিবার বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলালের মাধ্যমে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপির কাছে আবেদন প্রেরণ করেছেন।

মাহাবুব আলম মাসুম মৃধা উপেজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মকবুল আহম্মেদ মৃধার পুত্র।

নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মাহাবুব আলম মাসুম মৃধা বলে, ৬৯ পরবর্তী সময় কাল থেকে আমার পরিবার মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রক্তে মাংশে মিশে আছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য ছিলো। আর মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জবাবদিহিতা ও সবার জন্য সমান সুযোগ রেখে ধর্মবর্ন নির্বিশেষ পারস্পারিক ভ্রাতৃত্ব বন্ধন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।