• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন প্রচার-প্রচারণায় এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ
নলছিটি পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী  ফারুক হোসেন প্রচার-প্রচারণায় এগিয়ে

নলছিটি প্রতিনিধি
আসন্ন‌ ৩০ জানুয়ারি-২০২১ নলছিটি পৌরসভা নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। নলছিটি পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। বিগত পৌরসভা নির্বাচনের মতো এবারও জমে উঠেছে নলছিটি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নির্বাচন।

৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন টেবিল ল্যাম্প মার্কার প্রার্থী মোঃ ফারুক হোসেন।

সৎ, নির্ভীক, সাহসী এই সামাজসেবক অত্র এলাকার মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।৮ নং ওয়ার্ডের উন্নয়নের রূপকার, শের-ই-বাংলা স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক, সাবেক সফল কাউন্সিলর ও (ভারপ্রাপ্ত) মেয়র মোঃ ফারুক হোসেন। তিনি এই নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটারদের কাছে সারাও পাচ্ছেন।

৮নং ওয়ার্ডের একজন সুনাগরিক ও ভোটার নলছিটি সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক খান আবুল হাসান জানান, মোঃ ফারুক হোসেন টেবিল ল্যাম্প মার্কা পেয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণায় চালিয়ে এগিয়ে যাচ্ছেন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে সাবেক সফল (ভারপ্রাপ্ত) মেয়র ফারুক হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন।