• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনির মুন্সির আওয়ামীলীগের দলীয় ফরম সংগ্রহ-জমাদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২১, ১৫:০৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনির মুন্সির আওয়ামীলীগের দলীয় ফরম সংগ্রহ-জমাদান

দানিসুর রহমাম লিমন-
বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে আসন্ন নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মনির মুন্সি। আজ সোমবার সন্ধ্যায় তিনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার হাতে এ ফরম জমা দেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, সাবেক প্রচার সম্পাদক জেলা পরিষদ সদস্য নিয়ামত আবদুল্লাহ পলাশসহ নিয়ামতি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।