• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেদারপুর ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় জামাল ফকিরের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২১, ১২:৫৩ অপরাহ্ণ
কেদারপুর ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন  প্রত্যাশায় জামাল ফকিরের গণসংযোগ

বাবুঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নূরুজ্জামান জামাল ফকির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। সে লক্ষে ইতিমধ্যেই তিনি উপজেলার বিভিন্ন হাটবাজার, পারা মহল্লায় সাধারণ ভোটারদের মাঝে গণসংযোগ করছেন। এর ধারাবাহিকতায় সোমবার ১৮ জানুয়ারী দিনভর কেদারপুর ইউনিয়নের কাশিগঞ্জ বাজার, মৌলভীগঞ্জ এলাকা, ক্লাবগঞ্জ বাজারসহ এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় সমাজ সেবক, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গণসংযোগে উপস্থিত ছিলেন। এসময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। দলীয় মনোনয়নের ব্যাপারে মোঃ জামাল ফকির বলেন, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি সঠিক সিদ্ধান্তই নিবেন। যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবেন। তিনি বলেন,বিভিন্ন সময়ে আমার সাধ্যমত এ এলাকার মানুষের সহযোগিতা করেছি। আমি সব সময় দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে থেকেছি। সে লক্ষে এলাকার জনগণ আমাকে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন। তাদের আশা পূরণের জন্য আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হয়ে কেদারপুর ইউনিয়নবাসীর সেবা নিশ্চিত করতে মোঃ নুরুজ্জামান জামাল ফকিরকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য মোঃ নুরুজ্জামান জামাল ফকির ও তার পরিবারের সদস্যরা পূর্ব থেকেইে আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত। তিনি ষ্টীমারঘাট বাজার ও পশ্চিম ভূতেরদিয়া সিনিয়র মাদ্রাসার দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছে।তার ছেলে প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন রাজিব রাশিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে শুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তার ভাই নুরুল ইসলাম বাদল কেদারপুরের জনপ্রিয় নেতা ছিলেন,আজিজুল ইসলাম বাবুল স্থানীয় ইউপি সদস্য হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।