• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ
দুমকিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুমকিতে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার উপজেলার পশ্চিম লেবুখালী বাইতুল মামুর জামে মসজিদে বাদ আসর উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ার ও সদস্য সচিব সুমন শরীফ’র নেতৃত্বে এ মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালিত হয়। এসময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মিলাদ মাহফিলে উপজেলা ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।