• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি- মাসুম,সম্পাদক হেলাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২১, ১৩:১৩ অপরাহ্ণ
বাবুগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের  সভাপতি- মাসুম,সম্পাদক হেলাল

সাইফুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি ঃ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখা কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল জেলা কমিটি।

সোমবার বিকালে জেলার নেতৃবৃন্দ ওই কমিটির অনুমোদন দেয়। এসময়ে বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হিসেবে রাশেদুল হক মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হেলাল উদ্দিনকে ঘোষণা দেওয়া হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর জেলা কমিটির সভাপতি এ্যাডঃ সজল মাহাম্মুদ ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রিপন বাবুগঞ্জ উপজেলা কমিটির নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুমোদন পত্র তুলে দেয়।

এদিকে বাবুগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কমিটি উপহার দেওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুবরত্ন সাদিক আব্দুল্লাহ এবং বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপনকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।

অচিরেই বাবুগঞ্জ উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি গঠন করা হবে।