• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত সাংবাদিক মিজানুর রহমানের স্মরণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ণ
প্রয়াত সাংবাদিক মিজানুর রহমানের স্মরণে

উজিরপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ৫ উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে শোকসভা দোয়া মোনাজাত অনুষ্ঠিত।

সরদার সোহেল : বিশিষ্ট সাংবাদিক প্রয়াত মিজানুর রহমান খান এর স্মরণে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে পাঁচ উপজেলার সাংবাদিকের উপস্থিতিতে শোকসভা ও আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। ১৯ জানুয়ারি সকাল ১০ টায় কলেজ গেট সংলগ্ন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরদার সোহেলের সঞ্চালনায় শোকসভার প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন প্রথম আলো গৌরনদী প্রতিনিধি গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, সন্মানিত অতিথির বক্তব্যে রাখেন মুক্তিযুদ্ধকালিন বেইজ কমান্ডার মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান খান, সৎ নির্ভিক সাংবাদিক মিজানুর রহমানের কর্মময় জিবন নিয়ে আলোচনা করেন গৌরনদী উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক জনকন্ঠ স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা,বাবুগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি বিমান বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি আরিফ আহমেদ মুন্না, আগৈলঝাড়ার প্রেসক্লাব সাবেক সভাপতি দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি শামিমুল ইসলাম,দৈনিক কালেরকন্ঠের আগৈলঝাড়ার প্রতিনিধি ওমর আল সানী, বানাড়িপারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, উজিরপুর উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি বাসুদেব পারুয়া, উজিরপুরের সাংস্কৃতিক ব‍্যাক্তিত্ব ফরিদ হোসেন উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি যায়যায়দিন প্রতিনিধি নুরুল ইসলাম, মিজানুর রহমান, আগৈলঝাড়ার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক ননি গোপাল, দি পিপলস টাইমের বরিশাল ব‍্যুরো প্রধান মো: লিজন হোসেন, বানাড়িপারা প্রেসক্লাব সহ সভাপতি জাকির হোসেন, শিক্ষানবীশ আইনজীবী সাকলাইন হোসেন খান, গৌরনদী প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও চ‍্যানেল এস’র ক‍্যামেরা পারসন হাসান মাহমুদ, বিমান বন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল আমিন, উজিপুর রিপোর্টির্স ইউনিটির সহ সভাপতি কমল বাড়ৈ পুলক, সৈয়দ মাহমুদ সবুজ, ক্রীড়া সম্পাদক রাসেল হোসেন, কাযানির্বহী সদস্য দিলীপ কুমার মন্ডল, তানভীর ইসলাম, মো: নুরুল্লা শাকিল আহমেদ, সদস্য সফিকুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার ব‍্যক্তিবর্গ। সভশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুসলিমপারা জামিয়া কারিমিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: নাসিরউদ্দিন।